আসবে যখন

“We Write. We Rise” – Voices from Within by Our Writers

...

আসবে যখন

 

একটি সন্ধ্যা বড় ই আপন,

কিছুটা আলোর অপেক্ষারত।

ছোঁয়া না ছোঁয়ার আবেগে

হারিয়ে যাওয়ার স্বপ্ন মিশে যায়,

রাতের গভীরে তুমি আসবে যখন 

 

নিদারুন উত্তেজনার সাথে,

আমি দাঁড়িয়ে সেই সিড়ির এক কোণে।।

পেতে চাই তোমার সুপ্ত মনের বাসনা মাখা 

আলো আঁধারীর খেলা।।

দেবে বলেছিলে কিছু আশ্বস্ত সময়।

ভাবনার খেলায় তখন মত্ত মন

গভীর চিন্তায় মগ্ন আমার মষ্তিষ্কের প্রত্যেকটি তার।।

 

আমাকে বোঝায় জীবনের রহস্য।

প্রেম ছাড়াও আছে বিষন্নতা।

আছে হ্নদয় এর ব্যার্থতা।।

একদিন যে মন আমায় ভাবিয়ে ছিলো আবেগ 

আজ সেই বলে নেই এমন কোন শব্দ।।

 

-তনু মনে 🍂

Tanima Bhattacharya

July, 2026